মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন: সিটি করপোরেশনের কর ও ফি জমা দিতে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন: সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল:

হল না খোলায় প্রশাসনিক ভবনের সামনেই রাত কাটাবেন কুয়েট শিক্ষার্থীরা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীরা রোববার রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানালেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান অব্যাহত রেখেছে। রাতভর সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

রাত পৌনে ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং শিক্ষার্থীদের পক্ষে সিএসসি ১৯ ব্যাচের শিক্ষার্থী মাসুদুর রহমান রাব্বি বলেন, ‘দুপুর ২ টা থেকে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনের কাছে আমাদের আবেদন তুলে ধরেছিলাম, যে কোনোভাবে হোক আমাদের সকল আবাসিক হল খুলে দিতে হবে। কিন্তু রাত সাড়ে আটটা পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনরকম পদক্ষেপ কিংবা ফিডব্যাক জানতে পারিনি যেটি আমাদের জন্য খুবই নিরাশাজনক। আমরা ভেবেছিলাম শিক্ষক, প্রশাসন শিক্ষাবান্ধব। কিন্তু শিক্ষাবান্ধব প্রশাসনের কাছ থেকে কোন ফিডব্যাক না পেয়ে প্রশাসনিক ভবনের সামনে আমরা রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকালে আমাদের পরবর্তী পদক্ষেপ জানানো হবে। তবে আমরা ক্যাম্পস ছেড়ে যাবো না।’

 

 

শিক্ষার্থীরা বলেন, হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাইরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না।

কুয়েটের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিন্ডিকেটের সভা ছাড়া হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেও ক্যাম্পাসের দুটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় দেড় শতাধিক শিক্ষার্থী। এসয় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন তারা।

 

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দেড় শতাধিক শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে বন্ধ থাকা কুয়েটের প্রধান গেটের সামনে জড়ো হয়। কুয়েট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা বেলা ৩টার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। এরপর তারা প্রশাসনিক ভবনের সামনে যায়।

 

 

সেখানে বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষকরা তাদেরকে বুঝিয়ে বলেন যে, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়।

 

 

শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে বলেন, হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাইরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না। তারা রাত ৮ টার মধ্যে হল খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। কর্তৃপক্ষ যদি দাবি পূরণ না করে তাহলে তারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

 

শিক্ষার্থীরা জানান, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা