বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?:

ঐক্যবদ্ধ থাকলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না বললেন: শিবির সভাপতি:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) 

সোমবার (২৮ অক্টোবর) নাটোর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ‘মঞ্জুরুল ইসলাম’ তার বক্তব্যে বলেন ২০০৬ সালের   ( ২৮ অক্টোবর ) বিচার বহির্ভূত হত্যা শুরু করছিল আওয়ামী লীগ।

সেদিন শেখ হাসিনার নির্দেশে নারকীয় তাণ্ডবলীলার মধ্য দিয়ে আওয়ামী লীগই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল। হাসিনার নির্দেশে পাওয়া মাত্র ঐ দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় গিয়ে নির্মম তাণ্ডব চালিয়েছে। যার কোনো বিচার হয়নি। ওই দিনের নারকীয়তার মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের উত্থান হয়।

শাপলা চত্বরে নির্মম হত্যাযজ্ঞ, পিলখানা হত্যাকাণ্ডসহ জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পৌরসভা চত্বরে উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ‘মঞ্জুরুল ইসলাম’ এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, আমাদের যুবকেরা যেভাবে জেগে উঠে স্বৈরাচারী হাসিনাকে দেশ ছাড়া করেছে, তেমনি ভাবেই তারা জেগে উঠলে দেশে ইসলামী বিপ্লবের পতাকা উড়বে ইনশাল্লাহ।

যে আইন দিয়ে আওয়ামী লীগ আমাদের নেতাদের হত্যা করেছে। সে আইনেই, সেই ট্রাইব্যুনালেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার শুরু হয়েছে এবং তাদের বিচারও এই আইনেই হবে। দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে এ দেশে আর কখনও হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হবে না ইনশাল্লাহ।

এই সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল আউয়াল মমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা তালিমুল কুরআনের সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা হাসেম আলী মীর ও সিরাজুল ইসলাম কোরবান, জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক ইকবাল হোসাইন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা