শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ছুরিকাঘাতে নিহত পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায়: অভিযোগ ছাত্রদল সভাপতির:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

 

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া পাঠকবাড়ীতে পারভেজের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

 

 

তিনি বলেন, “পারভেজের পরিবারের সদস্যদের অজ্ঞাতনামা নম্বর থেকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তার ছোট বোন মাইলস্টোন কলেজের ছাত্রী; তিনিও নিরাপত্তাহীনতায় রয়েছে। পরিবারটি আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে।”

 

 

রাকিবুল ইসলাম আরও বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা বনানী থানা ও ভালুকা মডেল থানাকে বিষয়টি অবহিত করেছি। পারভেজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের সব স্তরের নেতাকর্মী পাশে থাকবে।”

 

 

তিনি অভিযোগ করেন, “গত সাড়ে আট মাসে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আমরা সন্দেহ করছি, নির্দলীয় সরকারের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কি না।”

 

 

এর আগে, কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের ভালুকায় আগমন উপলক্ষে উপজেলার কালারমাস্টার এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা শরিফ আহমেদের নেতৃত্বে তাদের স্বাগত জানানো হয়। পরে ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ মিছিলে কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।

 

 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা