বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ: শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন :

দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

৬ দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে লাগাতার অচলাবস্থা তৈরির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সব পলিটেকনিকে ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হচ্ছে।

 

সোমবার (২৮ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দফতর সম্পাদক মো. সাব্বির আহমেদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ছয় দফা না মানা হলে মৃত্যু অনিবার্য”—এই স্লোগানকে সামনে রেখে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত ২২ এপ্রিল ৮ সদস্যের একটি কমিটি গঠন করে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে কমিটির সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সদস্য করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

আন্দোলনের ধারাবাহিকতায় এর আগে ২০ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশ থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি দেন। পরে ২২ এপ্রিল আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

 

এরআগে ১৮ এপ্রিল ঢাকায় কাফনের কাপড় পরে গণমিছিল, ১৭ এপ্রিল রাতে মশাল মিছিল এবং ১৬ এপ্রিল তেজগাঁও সাতরাস্তা মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালায় শিক্ষার্থীরা।

 

ছাত্রদের দাবির প্রতি দৃঢ় অবস্থান এবং লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে কারিগরি ছাত্র আন্দোলন এবার দাবি আদায়ে চূড়ান্ত চাপ প্রয়োগের পথে হাঁটছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা