শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বিএনপি যা ভাবছে আমরা সেটা ভাবছি না: নাহিদ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপি যা ভাবছে আমরা সেটা ভাবছি না। আমাদের দাবী যদি পূরণ হয়, যদি ঐক্যমত হয় তাহলে নির্বাচন করবো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

 

নাহিদ ইসলাম বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব কারও কারও মধ্যে দেখা গিয়েছে । গণ অভ্যুত্থানের ১ সপ্তাহ পরই সমাবেশ করে নির্বাচনের দাবী চাওয়া ছিলো গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। 

 

আওয়ামী লীগ প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ কোন দল নয়, এইটা একটা মতাদর্শ। রিফাইন করে কাউকে বসালেও চরিত্র একইরকম রয়ে যাবে। ফ্যাসিজম প্রশ্নে দলটি নিষিদ্ধই সমাধান। আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে যেই এগিয়ে আসুক, তার বিরুদ্ধে কথা বলবে এনসিপি। জুলাই সনদে আওয়ামী লীগের ব্যাপারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে। 

নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, পুরনো রাজনৈতিক দলগুলো আসনের ভাগাভাগিকেই গণতন্ত্র মনে করে, আমরা এথেকে বের হতে চাই।

 

তিনি বলেন, আমরা মিডিয়া ট্রায়ালের স্বীকার হচ্ছি। তথ্য প্রমাণ ছাড়াই রিপোর্ট করা হচ্ছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা