শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

জাতীয় স্বার্থে বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

নির্বাচন, মানবিক করিডোর, বন্দর এবং সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে নানা মহলে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে এ ইস্যুগুলোকে কেন্দ্র করে চলছে যুক্তি আর পাল্টা যুক্তির যুদ্ধ।

 

অন্যদিকে এসব ইস্যুকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল ও মহল থেকে অন্তর্বর্তী সরকারের ‘কাজের সীমারেখা’ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। যা নিয়ে রীতিমতো বাক যুদ্ধের জড়িয়েছে বিএনপি-জামায়াত-এনসিপি ও অন্তর্বর্তী সরকার।

 

 

এমনই এক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

 

ওই পোস্টে তিনি বলেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।

 

 

জামায়াত আমিরের এ পোস্টের মন্তব্যের ঘরে শেখ মামুন নামের একজন বলেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলোকে ঘিরে যারা বিভ্রান্তি ও অস্থিতিশীলতা ছড়াতে চায়, তারা আসলে দেশ ও জাতির শত্রু। সংকটের সময় দায়িত্বশীল আচরণ প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য। এখন সময় অপপ্রচার, গুজব ও বিভেদকে না বলার।

 

কামরুল হাসান নামের একজন তার মন্তব্যে বলেছেন, দেশের স্বার্থে আপনি ইতিবাচক ভূমিকা রাখবেন আশা করি। আবেগি সমর্থকদের কথায় প্রভাবিত না হয়ে দেশের স্থিতিশীলতার স্বার্থে ঐক্যের সূচনা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা