শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

দেশে ফিরে গুলশানের যে বাড়িতে উঠবেন তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

পেপার

 

 

বুধবার ● ১৮ জুন ২০২৫

 

facebook-white sharing buttontwitter-white sharing buttonwhatsapp-white sharing buttonmessenger-white sharing buttongmail-white sharing buttonyahoomail-white sharing button

দেশে ফিরে গুলশানের যে বাড়িতে উঠবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

Submit   

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:০০ পিএম (ভিজিট : ১৫)

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরেছেন, এমনটাই বলছেন দলের সিনিয়র নেতারা। দেশে ফিরে তিনি রাজধানীর গুলশান ২ এর ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন। 

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামক যে বাড়িতে আছেন তার পাশেই এই বাড়িটির অবস্থান। দেড় বিঘা জমির উপর এই ডুপ্লেক্স বাড়িটি বেগম খালেদা জিয়ারই। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার এই বাড়িটির নামজারির কাগজ তার হাতে তুলে দেন। 

 

তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ওই বাড়িতে।

বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করতো মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। জানা গেছে, ৬ মাস আগে বাড়িটি এই কোম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত বলেই তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে। 

 

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। 

 

এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে সেখান থেকে বেগম জিয়াকে একরকম টেনেহিঁচড়ে বের করে দেয়। 

১৯৬ নম্বর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, সাদা রঙের দোতলা ছায়াঘেরা বাড়িটির বহিরাঙ্গন বেশ পরিপাটি। দলীয় সূত্রে জানা গেছে, বাড়ির ভিতরটাও অত্যন্ত নান্দিকভাবে সাজানো হয়েছে। গত কয়েকমাস ধরে এই সাজানোর কাজটি চলে, যা এখন পুরোপুরি শেষ। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন। 

 

বিএনপির বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে দেশে ফিরবেন ১৭ বছর ধরে দেশের বাইরে নির্বাসনে থাকা বিএনপির আগামী দিনের এই কান্ডারী।

 

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান সময়ের আলোকে জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং দেশে ফিরে কোন বাড়িতে উঠবেন সে বিষয়ে কোন সিদ্ধান্ত আমার জানা নেই। নেতাকর্মীদের প্রত্যাশা শীঘ্রই তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে দল ও দেশের নেতৃত্ব দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা