শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রোববার ভোরে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

নিহতারা হলেন, আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন।

 

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী আজ ভোররাতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। ভোর পৌনে পাঁচটার দিকে উত্তরা দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন প্রাণ হারান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ড‌ভ্যানটিকে জব্দ ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা