শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

যশোরে বিপুল হত্যার প্রধান আসামি বাপ্পিসহ দু’জন আটক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

যশোর শহরের ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পিসহ এক সহযোগীকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। রোববার বেলা সাড়ে ১১টায় তাকে শহরের চারখাম্বার মোড় থেকে আটক করা হয়। র‍্যাব-৬ যশোরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

 

শুক্রবার রাত ৮টার দিকে ষষ্ঠীতলা মোস্তাকের বাড়ির পাশে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিপুল (২৫)। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিপুল শহরের শেখহাটি জামরুলতলার আক্তার হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ষষ্ঠীতলা এলাকার সুমাইয়া নামে এক তরুণীকে বিয়ে করায় তার সাবেক স্বামী বাপ্পির রোষানলে পড়েন বিপুল। বিয়ের পর থেকে বাপ্পি তাকে নিয়মিত হুমকি দিতেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার রাতে বিপুলকে ফাঁদে ফেলে ষষ্ঠীতলায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় একটি বোমা বিস্ফোরণের শব্দও শোনা যায়।

 

 

 

তবে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, নিহত বিপুল নিজেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সুমাইয়ার পূর্বের সংসারে একটি শিশু সন্তান থাকা সত্বেও পরকিয়ায় জড়িয়ে সুমাইয়াকে ভাগিয়ে নিয়ে যান তিনি। তাকে তার প্রথম স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়। সেসব বৈঠকে বিপুলকে ওই তরুণীকে তার আগের স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা