শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

 

 

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলা কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

 

সূত্র জানায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার কংশুর এলাকায় বেশকিছু আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন নেতাকর্মী সেখানে নাশকতার উদ্দ্যেশ্যে জমায়েত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা দেওয়া সম্ভব হচ্ছে না।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা