বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই):

ভোটার লিস্ট হালনাগাদ করবে অন্তবর্তী কালীন সরকার।

 রিপোর্ট: শাহাজাহান মিয়া (শাকিল)

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৌদ্ধ ধর্মীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নির্বাচন সম্পর্কে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ‘শাসন করতে আসিনি, আগামী দিনে যারা শাসন করবে তাদের পথ খুলে দিতে এসেছি।

তিনি আরো বলেন অন্তবর্তী কালীন সরকার ভোটার লিস্ট হালনাগাদ করবে এবং নির্বাচন কমিশনকে পুনরায় সাজিয়ে গুছিয়ে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন দেবে।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ তার বক্তব্যে আরো বলেন যে ‘সংঘাত, হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতা মানুষকে মহৎ করে না বরং ছোট করে। তাই আসুন, একে অপরের হাত ধরে বৈষম্যহীন ও স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলেন- একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা