বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন।

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দুই মাস ২৭ দিন বন্ধ থাকার পর চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি গণমাধ্যমকে বলেন আজ থেকে মিরপুর-১০ স্টেশনটি জনসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরো জানান যে ‘১ কোটি ২৫ লাখ টাকায় মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন চালু করা সম্ভব হয়েছে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছিল। সেই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন দেয়। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পরার কারণে জননিরাপত্তার স্বার্থে ওইদিন বিকাল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিক্ষুব্ধ আন্দোলনকারীদের হাতে পরদিন ১৯ জুলাই বিকেলে ভাঙচুরের শিকার হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ।

এই দুটি স্টেশন সংস্কারে এক বছর সময় লাগবে বলে জানিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা