বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক 

 

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার হয়েছেন।শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা। তিনি আরো বলেন সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর সাবেক প্রতিমন্ত্রী ‘কামাল মজুমদার’ কে শনিবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড আদেশ দেন।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা