রিপোর্ট : শাহাজাহান মিয়া ( শাকিল )
আজ রবিবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল ও বংশাল থানায় নতুন অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদায় দুই কর্মকর্তাকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়ন প্রাপ্ত দুই অফিসার ইনচার্জ (ওসি ) হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজুকে হাতিরঝিল থানার ওসি এবং ডিএমপির লজিস্টিকস বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে বংশাল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।