রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২২ অক্টোবর) শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে ‘প্রশিক্ষণপ্রাপ্ত’ ২৫২ জন ( এসআই ) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি ( মিডিয়া অ্যান্ড পিআর ) ‘ইনামুল হক সাগর’।
‘প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের’ কারণে ২৫২ জনকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়েছে বলে জানা গেছে।
তথ্যের ভিত্তিতে আরো জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ৮২৩ জন ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। সেখান থেকে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।
আরো জানা যায় যে সাধারণত ‘অক্টোবর–নভেম্বর’ মাসে ‘আউটসাইড’ ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ‘কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক ‘প্রশিক্ষণপ্রাপ্ত’ ‘এসআই’ দের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে ‘একবছর’ পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।