বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

গ্রেফতার হলেন সাবেক ( ইসি ) হেলালুদ্দিন আহমদ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

বুধবার ( ২৩ অক্টোবর ) বিকাল আনুমানিক ৫টার দিকে চট্টগ্রাম নগরীর ‘কোতোয়ালি’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘ফজলুল কাদের চৌধুরীর’ নেতৃত্বে কোতোয়ালি থানার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ‘হেলালুদ্দীন আহমদ হেলালুদ্দীন’ কে চট্টগ্রাম নগরীর ‘খুলশী তুলাতুলী’ এলাকা থেকে আটক করে।

আত্মগোপনে থাকা সাবেক সচিব ‘হেলালুদ্দীন আহমদ’ কে ‘তথ্যপ্রযুক্তির’ সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) ‘কাজী মো. তারেক আজিজ’ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমের কাছে।

‘হেলালুদ্দীন আহমদ’কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন- ( সিএমপি ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

নির্বাচন কমিশনের ( ইসি ) সাবেক সচিব ‘হেলালুদ্দীন আহমদ’ ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান। এর আগে ইসি সচিব ছিলেন। গত (১৮ সেপ্টেম্বর ) ‘হেলালুদ্দীন আহমদ’ এর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ‘একরামুল করিম’ নামের একজন মুক্তিযোদ্ধা ‘প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের’ মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা