বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না ছাত্রদল সভাপতি রাকিব:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার (২৫ অক্টোবর) পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করার সময় ‘জাতীয়তাবাদী’ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ‘রাকিবুল ইসলাম’ বলেন ছাত্রদল এখন থেকে আর শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না। ছাত্রদল শোডাউন থেকে বের হয়ে আসবে। কোনো ব্যানার, ফেস্টুন, আধিপত্য বিস্তার করা এসবে বিশ্বাস করে না। নতুন ধারার রাজনীতি উপহার দিতে ও ‘বিভীষিকাময়’ রাজনৈতিক পরিস্থিতি পাল্টে ফেলতে আমরা বদ্ধপরিকর।

সভাপতি ‘রাকিবুল ইসলাম’ বলেন আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েও যেসব কর্মী রাজপথ ছাড়েনি এবার তাদের মূল্যায়ন করবো আমরা। যে সকল কর্মী ভাইয়েরা খুব কাছ থেকে দলীয় ভাইয়ের মৃত্যু দেখেও হাত ছেড়ে যায়নি এমন কর্মীদের মূল্যায়ন করব আমরা।

শুক্রবার ( ২৫ অক্টোবর ) পর্যটন নগরী কুয়াকাটায় লিফলেট বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত ১৫ বছর ধরে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমানে নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাসী আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, শাকির আহমেদ, এইচ এম আবু জাফর, যুগ্ম সম্পাদক এম এম মাসুদ, আবদুল জলিল আমিনুল, রিয়াজ আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিচুর রহমান, রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগবিষয়ক সম্পাদক ফিরোজ আলম। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্যসচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা