বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের: নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংর্ঘষ, আহত ৫: এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার: জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার থেকে: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ:

রংপুরে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন:

রিপোর্ট : শাহাজাহান মিয়া ( শাকিল ) :

শুক্রবার (২৫ অক্টোবর) রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ‘ভবেশ চন্দ্র’ বর্মণকে সভাপতি ও ওষুধ ব্যবসায়ী ‘বিজন চন্দ্র দাস’ কে সাধারণ সম্পাদক পদ ঘোষণা করা হয়েছে।

উপজেলা জামায়াতের অফিসে আয়োজিত হিন্দু সম্প্রদায় কে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এ কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন শাখার জামায়াতের ‘আমির আব্দুর জব্বার’।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ সম্পাদক কিসামত ঝিনিয়া, সনাতন সংঘের সভাপতি হিসেবে সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ সহ আরও অনেকে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা