বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না: রাশেদ প্রধান

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

রোববার ( ২৭ অক্টোবর ) বিকেলে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত পঞ্চগড় শের-এ বাংলা পার্ক মুক্তমঞ্চে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ জুলাই-আগস্টসহ গত সতের বছরে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা রক্তের হোলিখেলা খেলতে চেয়েছিলো। কিন্তু প্রতিরোধের মুখে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা এবং ভারতীয় সরকার এক হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। কথাবার্তা পরিষ্কার ভারত সরকারকে আগামী নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। অতীতের সব গুম-খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হাইকোর্ট, জর্জকোট নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।

তিনি বলেন, রাষ্ট্র-সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগ ও দিল্লির আগাছা পরিষ্কার হবে কিনা, সেটা জানতে চাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই জনগণের পেটে ভাতের প্রয়োজন। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমিয়ে জনগণের ক্রয়-ক্ষমতার মধ্যে আনুন। ছাত্রলীগের সন্ত্রাসী কাজের হুকুমদাতা আওয়ামী লীগের অপরাজনীতি নিষিদ্ধ করুন।

পঞ্চগড় শের-এ বাংলা পার্ক মুক্তমঞ্চে সম্প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী এবং সাব্বির আলম চৌধুরী রাজিবের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা