রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল)
২০০৬ সালের ( ২৮ অক্টোবর ) ঢাকা সহ সারা দেশে আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠন কর্তৃক লগি-বৈঠার অতর্কিত আক্রমনের এক বিশাল তান্ডব চালায়। এতে প্রাণ গিয়েছিলো বাংলাদেশ জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বহু নেতা কর্মীর।
সেই ঘটনার প্রতিবাদে আজ সোমবার ( ২৮ অক্টোবর ) বিকেলে মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও বিক্ষোভ মিছিল মিরসরাই থানা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদর প্রদক্ষিণ করে। মিছিল শেষে ওভার ব্রীজের নিচে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা শহর শাখার সভাপতি সাকিবুল হাসান।
এই পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা শহর শাখার সভাপতি সাকিবুল হাসান।
এসময় বক্তারা, ২০০৬ সালে সংগঠিত ন্যাক্কারজনক লগি-বৈঠার হামলার তীব্র প্রতিবাদ এবং তাতে দোষীদের দ্রততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি গত ১৫ বছরে আওয়ামী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে আবার আগের মতো কোনো ঘটনার জন্ম দিতে আসলে কাউকেই ছাড় দেওয়া হবে না।