বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

আ.লীগ আগামী ৪২ বছরে ক্ষমতায় আসতে পারবে না : দুলু

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

শনিবার (২ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বক্তব্যে তিনি বলেন শেখ মজিবুর রহমানের পতনের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই। আর যারা এদেশের ছাত্র-জনতা হত্যা করেছে ,যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা আগামী ৪২ বছরে বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না।

তিনি আরো বলেন দেশের মানুষ গত ১৬ বছরের তাদের হত্যা, গুম, অপহরণ, বিরোধী মতাদর্শকে দমন পীড়ন, বিচারের নামে প্রহসন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী লীগের দলীয় লোকজন ছাড়া সাধারণ মানুষের কোন চাকুরি না হওয়া, ভোট ও ভাতের অধিকার কেড়ে নেয়াসহ সকল অপকর্ম দেখেছে। সকল অত্যাচার দেশের মানুষ নিরবে দেখেছে কোন প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। প্রতিবাদ করলেই আওয়ামীলীগ সকল শ্রেণী পেশার মানুষের উপরে হামলা মামলা আটক করে নির্যাতন করেছে। আগামী একশ বছরেও তাই দেশের মানুষ আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না। আওয়ামী লীগ যেকোন বিষয়ে কোন বাড়াবাড়ি করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। দেশের মানুষ যাদেরকে একবার দেশ ছাড়া করেছে তাদেরকে আর বাংলাদেশে ঠাঁই দিবে না। দুলু বলেন, শেখ হাসিনা পাশের দেশে বসে তার নেতাকর্মীদের ফোন করে কুবুদ্ধি দিয়ে নিজে নিরাপদে থাকলেও তার কুবুদ্ধি শুনে যদি কোন নেতাকর্মী ষড়যন্ত্র করতে মাঠে নামে দেশের মানুষ তাদের আর ছেড়ে কথা বলবে না। দুলু অবিলম্বে শেখ হাসিনার গণহত্যাসহ সকল মামলার বিচার শুরু করতে এবং তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে উত্তরাগণ ভবনের পাশে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ও দুলু’র সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা