রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
সোমবার (৪ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উলজেলার রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা এর নিন্দা জানাচ্ছি।
বিএনপি সব সময় শান্তিপূর্ণ সহঅবস্থানে বিশ্বাস করে। কোনও দল বা কোনও রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তার বাড়ি ঘর বা কার্যালয় ভাঙচুর বা অগ্নিসংযোগ সমর্থন করে না বিএনপি। যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না, তাদের হয়রানি করা বিএনপি সমর্থন করে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপাররসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহঅবস্থানে বিশ্বাস করেন।
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়। সে দলেরই হোক, যে রঙেরই হোক যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও তারা ছাড় পাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এখানে সরেজমিন দেখতে আসেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার- এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার।