রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব ‘রুহুল কবির রিজভীর’ স্বাক্ষরিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।