সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

নেতাকর্মীদের যে বার্তা দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

জনগণের সমর্থন আদায় করতে তাদের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৬ নভেম্বর) রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ৩ দিন আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।

এই দলের নেতৃত্ব তারা পরিচালিত হতে চায়। যে কারণে আপনারা নেতাকর্মীদের বলুন, তারা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। সব অপকর্ম থেকে দূরে থাকেন।’

নজরুল ইসলাম খান বলেন, ‘দলীয় চেয়ারপাসন বলেছেন, নেতাকর্মীরা যেন মনে না করেন; তারা ক্ষমতায় এসে গেছেন।

কারো ওপর জুলুম-নির্যাতন করতে বারণ করবেন। রবং মানুষকে ভালোবেসে বিএনপির নেতাকর্মীরা যেন মানুষের পাশে থেকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে বটে; কিন্তু এখনো ঝামেলার সম্ভাবনা আছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সর্বদা সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, জনগণই সব। তাদের মন জয় করাই আমাদের কাজ। তাহলেই নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা