রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
বুধবার (৬ নভেম্বর) রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ‘সামিউর রহমান কম্পন’ কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘এস এম আমানুল্লাহ’।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয় পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সামিউর রহমান ওরফে কম্পনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি এস এম আমানুল্লাহ বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তিনি পুলিশের উপস্থিতি টের পালানোর সময় আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে মানিকগঞ্জ আনা হবে হবে।