বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

আন্দোলন ব্যর্থ হলে শেখ হাসিনা কাউকে ছাড়তেন না : এবি পার্টি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এবি পার্টির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণ ও আলোচনা সভায় উপস্থিত যুব, ছাত্র ও জনতার উদ্দেশ্যে এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু‌ বলেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যদি এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র-জনতা যারা আন্দোলন করেছে সবাইকে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিতেন না।

মজিবুর রহমান মঞ্জু বলেন, হাটহাজারীর কৃতিসন্তান ড. মুহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট হাসিনা জেলের সাজা দিয়েছে। আল্লাহর কি মর্জি তিনি তাকে বাংলাদেশ সরকারের দায়িত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার সময় কাঁচামরিচের কেজি বারো শত টাকা হয়েছে, ব্যাংক লুট করে কানাডায় বাড়ি করেছে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়ায় বেগম পাড়া, হোটেল করেছে।

হুঁশিয়ার উচ্চারণ করে মঞ্জু বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে বাংলাদেশকে বিভক্ত করেছিল, বর্তমানেও অনেকে জুলাই গণঅভ্যুত্থানে নিজের অবদান দাবি করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করছে।

তিনি সবাইকে এইধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন। মঞ্জু পরে চট্টগ্রাম-৫ অর্থাৎ বায়েজিদ একাংশ এবং হাটহাজারী আসনের জন্য এবি পার্টির পক্ষে লে. কর্নেল অব. দিদারুল আলমকে পরিচয় করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা