রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর আজিমপুর থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি আজিমপুর থেকে শুরু হয় পলাশী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল খান পাঠান।
সমাবেশে বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।
বক্তারা আরও বলেন, সাবেক এমপি বাবরকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এবার তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক।