শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

জাতীয় ঐক্য সৃষ্টিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় ঐক্য নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা একমত হয়েছি দেশের সব মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এজন্য জাতীয় ঐক্য গড়ে তোলা। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি এজন্য দেশবাসীকে আহ্বান জানাই।

 

নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন নিয়ে আজকে কোন আলোচনা হয়নি। কিন্তু আমরা যেটা আগে বলেছি নির্দিষ্ট কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি ।

বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের কথা ওঠেছে এ বিষয়ে আপনাদের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, শুধু ইসকন না যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।

 

তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীতে দেশে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা কার্যক্রমের মাধ্যমে নির্বাচনের দিকে আগানো যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে কিভাবে জাতীয় ঐক্য করা যায়, প্রশাসনে কিভাবে গতি আনা যায় এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জামায়াতের আমির বলেন, জিনিসপত্রের উচ্চমূল্যে মানুষের কষ্ট হচ্ছে। এটা লাঘব করার জন্য আলোচনা হয়েছে। রমজান মাস আসছে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবিষয়ে আমরা পরামর্শ করেছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা