শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য বেড়েছে:

রিপোর্ট :  নিজস্ব প্রতিবেদক :

 

গতকাল সোমবার (২ ডিসেম্বর) নিজের এক্সের দেওয়া পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ,স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদমাধ্যমগুলোতে উসকানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে

পোস্টে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদই সৃষ্টি করবে।

 

আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না।

হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার কারণ উপলব্ধি করে বিশ্বকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে।

 

বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দুই দেশের সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে জোর দেন তিনি।

 

তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ। তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষ প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে।

দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা