শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে : জামায়াতের আমির:

  রিপোর্ট : শাহাজাহান মিয়া ( শাকিল) :

 

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিৎ শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এ দেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেয়া হবে না। বারবার বুকে রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না।

 

শেখ হাসিনা পরিবারকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল।

 

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। ’২৪- এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এজন্য বাংলার ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।

 

তিনি বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন– এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে৷ সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা