শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

অতি জরুরি সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দিন: জামায়াত আমির:

রিপোর্ট :  শাহাজাহান মিয়া (শাকিল) :

 

শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে নাটোর শহরে নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন অতি জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, অতি জরুরি সংস্কার কাজ শেষ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনাদের জায়গায় ফিরে যান। এ নির্বাচনে জনগণ যার ওপরে আস্থা রাখবে, যাদের ভোট দিল দেশের মানুষকে সম্মান করবে, দেশের মানুষকে ভালবাসবে তাকে ভোট দেবে।

ডা. শফিবুর রহমান বলেন, দফায় দফায় এদেশের ক্ষমতায় বসে জনগণের আমানত তারা খেয়ানত করেছেন। ক্ষমতায় বসে তারা ক্ষমতার মালিক হয়েছেন। কমবেশি এই জাতিকে সবাই কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি সাড়ে ১৫ বছর কষ্ট দিয়েছে ফ্যাসিবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। তারা আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক-যুবতী দিয়ে শেষ করেছে।

 

 

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার দেশের ১৮ কোটি মানুষের ওপর জুলুম করেছে। তারা দীর্ঘ সাড়ে ১৫ বছর বিভিন্ন দলের মানুষ ও দেশের মানুষকে খুন, গুম হত্যা করেছে। আমাদের দেশের কলিজার টুকরা সন্তানদের ওপর হাতুড়ি বাহিনী লেলিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। ২০০৬ সালে ক্ষমতায় আসার আগে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে দেশের মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত জঘণ্য তা থেকে অনুমান করা যায়। এরপর ক্ষমতায় এসে একের পর এক দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। শেষ দিন ৫ আগস্ট তারা হাজার হাজার মানুষকে গণহত্যা করে দেশ ছেড়ে পালাল। ৩৪ হাজার মানুষকে তারা পঙ্গু করেছে, গুলির আঘাতে তিনশোর মতো মানুষ বিছানায় রয়েছে। জীবনে তারা উঠে দাঁড়াতে পারবে না, চলতে পারবে না। জনগণের ট্যাক্স টাকায় কেনা অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে।

শহীদ আবু সাঈদ ও মুগ্ধকে নিয়ে স্মৃতিচারণে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার দেশের মানুষ আমায় খুন করবে না এ গভীর আত্মপ্রত্যয় নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তার বুকে তিনটা গুলি করে তাকে ফেলে দিলো রাজপথে। খুনের পর তার লাশ নিয়ে অনেক নাটক করা হয়েছিল। আন্দোলনের মাঝে হাতে পানি নিয়ে বলতেন, পানি লাগবে ভাই পানি। তাকেও গুলি করে শেষ করে দিলো। তাদের একটাই দোষ ছিলো তারা সব বৈষম্যের বিরুদ্ধে। তারা চাঁদাবাজের বিরুদ্ধে ছিল, দখলদার-দুর্নীতি, ঘুষের বিরুদ্ধে ছিল, তারা সুশাসনের বিরুদ্ধে ছিল। এ স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল।

 

নির্বাচন নিয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচন তার জন্য যারা মানুষকে সম্মান করবে। নির্বাচন তার জন্য যারা দেশের মানুষকে ভালোবাসে। যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি আমানত। এ বিশ্বাস-আস্থা যাদের নেই, নির্বাচন তাদের কপালে নয়। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈভাবে তিন তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে। তা দেশের মানুষ দেখেছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের আবার কীসের নির্বাচন।

 

 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই আগামী দিনে অতি জরুরি সংস্কার কাজ শেষ করে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাক। এ নির্বাচনে জনগণ যার ওপরে আস্থা রাখবে তাকে ভোট দেবে, যাদের ভোট দিল দেশের মানুষকে সম্মান করবে, দেশের মানুষকে ভালবাসবে। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবে না। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না। যেমনটি সাড়ে ১৫ বছরে হয়েছে।

 

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা