শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ছাত্রজনতার আন্দোলনে অর্জিত বিপ্লব নস্যাৎয়ের ষড়যন্ত্র চলছে:শরিফ উদ্দিন জুয়েল:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর ১১নং এভিনিউতে যুবদল ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, ছাত্রজনতার আন্দোলনে অর্জিত বিপ্লব নস্যাৎয়ের ষড়যন্ত্র চলছে। আর এ চক্রান্তের সাথে পতিত আওয়ামী স্বৈরশাসক ছাড়াও আরও অনেকে জড়িত। সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

 

শরিফ উদ্দিন জুয়েল বলেন, একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে দেশকে বিএনপি শূন্য করতে চায়। আমি পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। বিএনপি কোনো মৌলবাদী সংগঠন নয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আজকে যে দলটি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে; এই জুলাই বিপ্লবে তাদের কতজন শহীদ হয়েছে জাতি জানতে চায়।

 

তিনি বলেন, যারা দলীয় শৃঙ্খলা মেনে চলবে না, চাঁদাবাজি কিংবা লুটপাটে জড়িত হবে তারা অন্তত যুবদল ঢাকা মহানগর উত্তর এ জড়িত থাকতে পারবে না। আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, যারা নির্যাতিত হয়েছে, যারা জেল খেটেছে, হামলা-মামলার শিকার হয়েছে এবং দলীয় নির্দেশনা মেনে চলে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়েই যুবদল ঢাকা মহানগরের সকল শাখার কমিটি গঠিত হবে।

 

ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তর এ কোনো হাইব্রিড ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। যারা হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের দলে স্থান দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।

 

তিনি আরও বলেন, যারা দলের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে একমাত্র তারাই নেতা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা