শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

শেখ হাসিনা রবিবার ভার্চুয়ালি বক্তব্য দেবেন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

আগামী রোববার তিনটি পৃথক কর্মসূচিতে বক্তব্য দেবেন স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এই বক্তব্য দেবেন। দলীয়প্রধানের বক্তব্য শুনতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

 

কয়েক দিন আগে ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল, ১৯ জানুয়ারি রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

 

গতকাল বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ই-মেইলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ আফ্রিকা এবং রাত সাড়ে ৯টায় ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা