শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,  জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিস্কার করা হবে। এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারে ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিস্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না।

জনগণের কাছে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান। জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ আগষ্ট তার প্রমাণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা