শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

আ.লীগের গুম-খুনের বিচারের দাবিতে শুক্রবার গণমিছিল করবে শিবির:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে এ গণমিছিল ‍শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

এতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় ডাকা এই কর্মসূচি জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইট থেকে শুরু হবে। গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতা-কর্মীকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা