শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

নতুন ছাত্রসংগঠনকে শুভকামনা জানিয়ে শিবির সভাপতির পোস্ট:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে শুভকামনা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

তবে কমিটিতে পদ নিয়ে কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে জাহিদুল ইসলাম লিখেন, কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি। সবাইকে কনভিন্স করার ক্ষেত্রে আরও দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দেওয়া দরকার ছিল। নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর জন্য শুভকামনা। আশা করি ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

পোস্টে তিনি আরও বলেন, ৩৬ জুলাই সবার। পাবলিক, প্রাইভেট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মাদরাসা (আলিয়া, কওমি), ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ঢাকা, সমগ্র বাংলাদেশ— সবার মানে সবার।

 

আগামীদিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক ‘সবার বাংলাদেশ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা