শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বনানী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে অসহায় ও হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ:

 রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বনানী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে অসহায় ও হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোমবার (২৪ মার্চ)  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি “শেখ ফরিদ” ও সাধারণ সম্পাদক “মহাসিন সিদ্দিকী রনীর” নির্দেশনায় বনানী থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতারের পূর্ব মুহূর্তে মহাখালিতে অবস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে থেকে ইফতার বিতরণ করা হয়।

ইফতার কর্মসূচির নেতৃত্ব দেন বনানী থানা  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক “মেহেদী হাসান মিশু”। 

এই সময় তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন “তারেক রহমান” এর নেতৃত্বে চাঁদা বাজ মুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মেহেদি হাসান মিশু বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি “শেখ ফরিদ” ও সাধারণ সম্পাদক “মহাসিন সিদ্দিকী রনীর” নির্দেশনায় অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বনানী থানার কর্মীদের উদ্যোগে এই ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা