রিপোর্ট : শাহাজাহান মিয়া শাকিল :
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিল কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। দুপুর পৌনে ৩টার দিকে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়।

এই ঘটনা জানা মাত্র তাৎক্ষণিকভাবে, দীর্ঘসময় জ্যাম ও জনসাধারণের ভোগান্তি নিরসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক “আমিনুল হকের” নির্দেশে শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক “আইনুল ইসলাম চঞ্চল” ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি “দেলোয়ার হোসেন” দেলু ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক “মামুনুর রশিদ মামুন” স্বশরীরে উপস্থিত থেকে এ সমস্যা সমাধান করেন।
এ সময় আন্দোলনকারীদের আঘাতে শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক “আইনুল ইসলাম চঞ্চল” আহত হন।
পরবর্তীতে পুলিশ প্রসাশন, সেনাবাহিনি ও স্থানীয় নেতাকর্মীদের জোড়ালো ভূমিকায় ৭:৪৫ এর দিকে তারা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হন।