শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিববন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ ঘটনা ঘটে। এতে চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

এ সময় শাহবাগবিরোধী ঐক্য মঞ্চের মিছিলে ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বামদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রফ্রন্টের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রফ্রন্টের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শাহবাগীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগীদের বিচার চাই’ এসব শ্লোগান দিতে দেখা যায়।

 

 

শাহবাগবিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্ত আসার পরেও যারা মেনে নেয় না। ২০১৩ সালে রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহবাগে একটা মবতন্ত্র কায়েম করেছিল। তারা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা ২০২৪-এ এসে ২০ হাজের অধিক ছাত্রজনতার রক্তের বিনিময়ে ক্লোজ হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা আবার মিছিল করছে। এজন্য আমরা শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছি।

তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায়। এ হামলার দায় আমরা তাদের ওপর চালাবো।

 

আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বলেন, আমরা শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছিলাম। সেই মিছিলে বামপন্থিরা অতর্কিত হামলা চালিয়ে শাহবাগবিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কিছু ভাইকে আহত করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের বিচারের দাবি জানাচ্ছি।

 

 

এদিকে ‘একাত্তর হারেনি, হেরে গেছে হাসিনা’, ‘তুমি কে আমি কে, ৭১ ২৪’, ‘চিহ্নিত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘হেরে গেছে হাসিনা, ৭১ হারেনি’ এমন সব স্লোগান দেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা।

 

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জামায়াত নেতা এটিএম আজহারের অবৈধ মুক্তির ঘোষণা বাতিলের দাবিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলাম। এ সময় শাহবাগবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালান। সেখানে শিবিরের বিভিন্ন হলের নেতাকর্মী এবং শাখা শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা