বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই:

 রিপোর্ট : বিনোদন ডেস্ক :

 

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (৮ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তানিনের ছোট ভাই।

 

চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর আফতাব নগরের একটি ক্লিনিকে নেয়া হয় নায়িকাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন তানিন। কিন্তু সোমবার আবারও হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং বেশ কয়েকবার বমি করলে তার অবস্থার অবনতি হয়। এরপর ডাক্তারের পরামর্শে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে। গত কয়েকদিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার দেশে।

 

 

২০১২ সালের ১ জানুয়ারি তানিন সুবহা ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপনচিত্রে, এরপর মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় তার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। পরবর্তীতে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন।

তানিন সুবহা তার ক্যারিয়ারে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা