রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
রাজধানীর বনানীর গাড়ি শোরুম পাড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে শহিদুল ইসলাম হালিম নামে এক ব্যক্তি, যিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা শেখ সেলিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয়রা তাকে “শেখ সেলিমের সন্ত্রাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড” বলে আখ্যায়িত করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, হালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী ও ডাকাতির মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
শাহাজাহানপুর থানায় থাকা মাদক মামলার এজাহার কপি সংযুক্ত করা হলো –


সুত্রঃ থেকে জানা যায় বিশেষ করে বনানী ও মহাখালীর গাড়ি শোরুমগুলো তার প্রধান টার্গেট। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে বাধ্য করা হয়, না হলে হামলা বা হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ অনেক ব্যবসায়ীর।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, ৫ই আগষ্টের পর গা ঢাকা দিয়েছিল এই সন্ত্রাসী হালিম । হঠাৎ করে কিছুদিন ধরে নতুন করে সন্ত্রাসী বাহিনী তৈরি করে বেপরোয়া ভাবে ফিরে এসেছে আবার এই হালিম। দুদিন আগে পথের মাঝে আমাকে একা পেয়ে হালিম এগিয়ে এসে বলে ‘যদি ব্যবসা করতে চাও, আমাদের কথা মতো চলতে হবে। শোরুমের ভেতরে থাকা গাড়িগুলোকে যদি সুরক্ষিত রাখতে চাও তবে আমাকে চাঁদা দিতে হবে নিয়মিত। আমার চাঁদা আমি সঠিক সময় বুঝে পেলে তোমরাও শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারবে। ভুক্তভোগী খুব দুঃখ প্রকাশ করে আরো বলেন বর্তমানে আমাদের এমনই কপাল আমরা কারও কাছে নালিশ করতে পারি না।”
স্থানীয়দের সাথে যোগাযোগ করলে জানতে পারা যায় রাজধানীর বনানী এবং শাহাজাহানপুর থানায় হালিমের বিরুদ্ধে মাদক, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। যা বিচারাধীন অবস্থায় আদালতে চলমান প্রক্রিয়া রয়েছে ।