শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের অবস্থান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে আজও অবস্থান করছেন সংস্থাটির কর্মচারীরা। তাদের সঙ্গে ‘ঢাকাবাসী’ ব্যানারে একত্র হয়েছেন ইশরাকের অনুসারীরাও।

 

বুধবার (১৮ জুন) সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দুপুর ১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।

গত কয়েকদিন ধরে আন্দোলন চালানোর পাশাপাশি নাগরিক সেবার অচলাবস্থা কাটাতে নিজেদের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

 

তিনি বলেন, ‘আমরা ঢাকা শহরে মশক নিধন কর্মসূচিকে বেগবান করতে এবং এটি যাতে চলমান থাকে, তা নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সঙ্গে বৈঠক করছি।’

 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিলের দাবিতে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে।

 

পরে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে তাকে যেন শপথ পড়ানো না হয়, এ দাবিতে গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝে নিতে ১৫ মে থেকে আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে নগর ভবনের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। তবে আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

পরে এ রিটের ওপর কয়েক দফা শুনানি শেষে তা খারিজ করে আদেশ দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা