শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি’র সভাপতিকে অব্যাহতি, যুবদল নেতা বহিস্কার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দীন মোল্লা বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

রোববার (২২ জুন) রাতে গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে অব্যাহতি ও বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগরীর অর্ন্তগত সদর থানার ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দীন মোল্লা (বুলবুল)-কে দায়িত্ব থেকে অব্যাহতি ও ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এতে আরও বলা হয়, সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সুপারিশের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন রবিবার রাতে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন। একই সাথে যুবদলের সুপারিশে ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

উল্লেখ্য, শুক্রবার (২০ জুন) রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে অস্ত্রসহ নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ ৪ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

সুত্র: খুলনা গেজেট 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা