শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

টিকটকে পরিচয়, ভিডিও ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ১:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর মালিবাগ এলাকা থেকে টিকটকে পরিচয়ের পর ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও ৮ লাখ টাকা আদায়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শোয়াইব (৪১)। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামের বাসিন্দা।

 

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানায়, সোমবার (৭ জুলাই) রাজধানীর ডিআইটি রোড, মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, টিকটক অ্যাপে এক নারীর সঙ্গে শোয়াইবের পরিচয় হয়। পরে সেই পরিচয়ের সূত্র ধরে তারা ইমো অ্যাপে যোগাযোগ শুরু করেন। ভিডিও কলের সময় শোয়াইব গোপনে ওই নারীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখেন।

 

এরপর তিনি ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একইসঙ্গে ব্ল্যাকমেইল করে আদায় করেন ৮ লাখ টাকা। ভিকটিম অর্থ দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত ইমো অ্যাপে ব্যক্তিগত ভিডিও ও ছবি ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভিকটিম ২৩ জুন রামপুরা থানায় (ডিএমপি) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা (নং-২৭) দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে শোয়াইবকে গ্রেফতার করে সিআইডি।

 

সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা