রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় ভয়াবহ নির্মমতার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী সোহাগ। অভিযোগ উঠেছে, যুবদল নেতা মইন ও তার সাঙ্গোপাঙ্গরা প্রকাশ্যে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগের কাছে দীর্ঘদিন ধরে চাঁদার দাবি করে আসছিল মইন গ্যাং। দাবি পূরণ না করায় মঙ্গলবার সন্ধ্যায় সোহাগের ওপর হামলা চালানো হয়। পাথরের আঘাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানায় স্থানীয়রা।