বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান: গ্রেপ্তার:

 রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বহুল আলোচিত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (১৪ জুলাই) দুপুরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম আমার দেশকে জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জানা গেছে, মানুষের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন খায়রুল বাশার। বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মগোপনে চলে যান তিনি। মানিলন্ডারিং, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা