শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

১৯ জুলাইর সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সঙ্গে বৈঠকে জামায়াত নেতৃবৃন্দ:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কার্যালয়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ডিএমপি কার্যালয়ে যান তারা।

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠক শেষে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন বিষয়ে ব্রিফ করবেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্যরা হলেন— কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

ডিএমপির পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করছেন নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ক্রাইমস অ্যান্ড অপারেশন। এছাড়াও সভায় আছেন মো. শহীদুল্লাহ, যুগ্ম কমিশনার অপারেশ, গৌতম কুমার বিশ্বাস, উপ-পুলিশ কমিশনার (ডিসি), ট্রাফিক ও মাসুদ আলম, উপ-পুলিশ কমিশনার(ডিসি), রমনা বিভাগসহ সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুত্রঃ ঢাকা পোস্ট 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা