শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

নড়াইলে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ২০:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

নড়াইল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লা এবং বিএনপি নেতা আব্দুর রউফ মোল্লার মধ্যে গ্রাম্য আধিপত্য ও ব্যক্তিগত বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই সম্প্রতি উত্তেজনা বাড়তে থাকে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

 

এদিকে সংঘর্ষের খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর গন্ধর্ব্যখালী গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা