শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

‘বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না’:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না। শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

 

সারজিস আলম বলেন, আমরা অভ্যুত্থান পরবর্তী সরকারকে সুশীল সরকার দেখতে চাই না। আমাদের নারীদের অধিকার ও সখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে।

 

 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্য থাকতে হবে। তবে কেউ চাঁদাবাজি করলে আমরা সেটা বলবো।

 

 

জামায়াতের এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে।

 

এ দিন সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। প্রথম অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে নামাজের বিরতি দেওয়া হয়। বিরতির পর দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব। যেখানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা