শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

জামায়াত আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

জামায়াতের আমীর ডা.শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমীরকে দেখতে শনিবার রাত সাড়ে আটটার দিকে সেখানে যান তিনি। এসময় তিনি জামায়াত আমীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার খোঁজ নেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

 

 

সাক্ষাতের পর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালীন সময়ে জামায়াত আমীরের সুস্থ থাকাটা খুবই জরুরি। সমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। উনার সুস্থতার তথ্য জেনে আমরা আশ্বস্ত হয়েছি। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা জামায়াত আমীরকে দেখতে এসেছি।

 

দলীয় আমীরকে দেখতে আসায় বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জামায়াত। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, জামায়াত আমীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, জামায়াত আমীর এখন সুস্থ আছেন। তার হার্ট, কিডনি স্বাভাবিক আছে। অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা